দখল, দূষণ ও যানজটে ম্লান মাদারীপুরের নান্দনিক ‘শকুনি লেক’
প্রায় ২০ একর জায়গাজুড়ে বিস্তৃত মাদারীপুরের একমাত্র প্রধান বিনোদন ও দর্শনীয় স্থান ‘শকুনি লেক’। এক সময় প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপাসুদের পদচারণায় মুখর থাকলেও এখন দখল, অপরিকল্পিত কাঁচাবাজার, তীব্র যানজট ও দূষণের কারণে ধীরে ধীরে তার নান্দনিক সৌন্দর্য হারাচ্ছে। লেকপাড়ের মনোরম পরিবেশের পরিবর্তে এখন চোখে পড়ে ভাঙাচোরা অবকাঠামো, ময়লার স্তূপ আর অবৈধ দোকানের সারি। ....
